সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুসিক নির্বাচন: রিফাত-নৌকা, সাক্কু -টেবিল ঘড়ি, কায়সার-ঘোড়া

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ২.৩৮ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার (২৭ মে) সকাল ১০ টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে প্রতিক বরাদ্দের অনুষ্ঠানে এসব কথা জানান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

তিনি জানান, নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন নৌকা প্রতিক। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন। তিনি বলেন, আমি আমরা জুম্মার নামাজ পড়েই প্রচারে নামবো। সকল ওয়ার্ড একসাথে প্রচারে কাজ করবো।
স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে টেবিল ঘড়ি দেয়া হয়েছে। তিনি বলেন, গত দুইবারের মতো এবারেও বিজয়ের হাসি হাসবো ইনশাআল্লাহ।
স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীক পেয়েছেন। তিনি বলেন, ঘোড়া বিশ্বজয় করেছে। আমি কুমিল্লা জয় করবো। প্রতীক পেয়ে তিনি শিল্পকলা একাডেমি থেকেই মিছিল দিয়ে কান্দিরপাড়ের দিকে যান।
স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুলকে হরিন ও ইসলামি আন্দোলনের প্রার্থী রাশেদুল ইসলামকে হাতপাখা প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, বর্তমানে কুসিকের ভোটের মাঠে পাঁচ জন মেয়র প্রার্থী রয়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com