সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জাতিয় শিক্ষা সপ্তাহ- ২০২২`এ কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তাহসিন ইসলাম রাফা।

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ১১.১১ পিএম
  • ৬১৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ কিশোরগঞ্জ জেলা পর্যায়ে দ্বি-মুকুট অর্জন করেছে জেলা শহরের ঐতিহ্যবাহী সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাহসিন ইসলাম রাফা। সে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে সে।

এছাড়া বাংলা রচনা প্রতিযোগিতা ও ইংরেজি রচনা প্রতিযোগিতা এই দু’টি ইভেন্টেও তাহসিন ইসলাম রাফা জেলা পর্যায়ে বিজয়ী হয়েছে।

কৃতী শিক্ষার্থী তাহসিন ইসলাম রাফা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রফিকুল ইসলাম এবং ২০১৯ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক) পুরস্কারপ্রাপ্ত সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীরের মেয়ে। এই দম্পতির দুই কন্যা সন্তানের মধ্যে রাফা ছোট।

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হওয়া্ তাহসিন ইসলাম রাফা বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২০’ অর্জন করেছে। সে বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট ইউনিটে সিনিয়র উপদল নেতা।

তাহসিন ইসলাম রাফার হাতেখড়ি হয় কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার টিউবরোজ কিন্ডারগার্টেনে। প্রতিষ্ঠানটিতে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে ২০১৮ সালে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়।

৬ষ্ঠ থেকে ৯ম পর্যন্ত সকল শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বর্তমানে সে ১০ম শ্রেণি বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী।

তাহসিন ইসলাম রাফা লেখাপড়ায় মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি উপস্থিত বক্তৃতা, বিতর্ক, রচনা লেখা, কবিতা আবৃত্তি প্রভৃতি বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কার লাভ করেছে।

সে খেলাধুলায়ও বিশেষ পারদর্শী। ২০১৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিশু পুরস্কার প্রতিযোগিতায় ব্যাডমিন্টন খেলায় জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে।

তাহসিন ইসলাম রাফা ইতোমধ্যে লেখালেখিতেও তার কৃতিত্বের স্বাক্ষর রাখতে শুরু করেছে। তার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে ‘নৈসর্গে পথচলা‘ নামক একটি গ্রন্থ সে রচনা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com