সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিদ্যালয়ে হামলা: নিহতের সংখ্যা বেড়ে ২১

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ৪.৩৬ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

মোঃ সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে ১৮ জনই শিক্ষার্থী। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উভালদে শহরের রব প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৮ শিক্ষার্থী ও তিনজন বয়স্ক ব্যক্তি রয়েছে। নিহত শিশুরা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।
বিবিসির প্রতিবেদন বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উভালদে শহরের রব প্রাথমিক বিদ্যালয়ে সালভাদর রামোস (১৮) নামে এক যুবক রাইফেল নিয়ে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলে ১৪ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হন। এ সময় পুলিশের গুলিতে ওই যুবক নিহত হয়।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের সান আন্তোনিও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com