সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ১৫

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ৯.০৭ এএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস,যুক্তরাষ্ট্র থেকেঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষকসহ ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাতে এ খবর জানিয়েছে I
মঙ্গলবার উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ হত্যাযজ্ঞ ঘটে।
বিবিসিকে গভর্নর গ্রেগ অ্যাবটে জানান, ১৮ বছর বয়সি বন্দুকধারী উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ১৪ জন ছাত্র এবং একজন শিক্ষক নিহত হয়েছেন। নিহত ছাত্রদের বয়স ৫ থেকে ১১ এর মধ্যে। হামলাকারীর হাতে একটি হ্যান্ডগান এবং একটি রাইফেল ছিল। সন্দেহভাজন হামলাকারীকে দায়িত্বরত পুলিশ সদস্যরা হত্যা করেছে।
ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নিয়েছেন তারা।
উভালদে মেয়র ডন ম্যাকলাফলিন এবিসি নিউজকে একটি খুদেবার্তায় বলেছেন ,‘খুব খারাপ একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এফবিআই তদন্তে সহায়তা করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com