সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শিল্পীদের সম্মাননা জানালো ‘রয়েল ক্যাফে’

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ১.২০ এএম
  • ২৭২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ সম্প্রতি দুই বাংলার শিল্পীদের নিয়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে পাওয়ার্ড বাই স্পন্সর হিসাবে ছিল বাংলাদেশের জনপ্রিয় কফি ব্র্যান্ড ‘রয়েল ক্যাফ’। অনুষ্ঠানে ২০১৯ থেকে ২০২১ সালের জন্য কলকাতার ও বাংলাদেশের শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ থেকে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন দেশের কিংবদন্তি তারকা আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা দম্পতি। এছাড়াও কলকাতার ঊষা উত্তুপ কেও আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রয়াস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুত কুমার তালুকদার৷ তিনি কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী শুভাশিস মুখার্জি ও পরিচালক রাজ চক্রবর্তীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন৷

টেলিসিনে অ্যাওয়ার্ড নিয়ে প্রয়াস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুত কুমার তালুকদার বলেন, ‘দুই বাংলার সেরা শিল্পীদের সম্মান জানাতে পেরে রয়েল ক্যাফে পরিবার খুবই আনন্দিত। এ আয়োজনের মধ্য দিয়ে দুই বাংলার দারুণ এক সম্পর্ক ফুটে উঠেছে। রয়েল ক্যাফে সব সময়ই ভালো উদ্যোগের সাথে থাকতে চাই। বাংলাদেশের চাহিদা পূরণ করে আমরা ভারতেও আমাদের চা ও কফি এক্সপোর্ট করতে চাই।’

২০১৯ সালের বাংলাদেশ অংশের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘নোলক’। এ সিনেমার জন্য সেরা পরিচালকের সম্মাননা পেয়েছেন সাকিব সনেট। ববি হয়েছেন সেরা অভিনেত্রী। সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন তাসনিম আনিকা। ‘পাসওয়ার্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান।

২০২০ সালের সেরা সিনেমা ‘গোর’। এ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দীপান্বিতা মার্টিন। সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। ‘বীর’ সিনেমায় গান গেয়ে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন সোমনূর মনির কোনাল।

২০২১ সালের সেরা সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সেরা অভিনেতা আরিফিন শুভ (মিশন এক্সট্রিম), সেরা নির্মাতা মীর সাব্বির (রাত জাগা ফুল), সেরা অভিনেত্রী আজমেরী হক বাঁধন (রেহানা মারিয়ম নূর), সেরা কণ্ঠশিল্পী মমতাজ বেগম (রাত জাগা ফুল)।

এছাড়া এবারের আসরে ওপার বাংলা থেকে সম্মাননা পেয়েছেন সৃজিত, প্রসেনজিৎ, শুভশ্রী, অর্পিতা পাল, জিৎ গাঙ্গুলি, অনুপম রায় ও রাজ চক্রবর্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com