সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে অটোরিক্সা থেকে পড়ে নারী নিহত

  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০, ৫.০৫ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে অটোরিক্সা থেকে ছিটকে পড়ে বিবি ফাতেমা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকালে কমলনগর উপজেলার হাজিরহাট তালপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা উপজেলার পাটারীরহাট এলাকার আবু তাহেরের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালের দিকে উপজেলার মাতাব্বরহাট এলাকার বাবার বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিক্সার সামনে বসে পাটারীরহাট এলাকায় স্বামীর বাড়ি যাচ্ছিলেন ফাতেমা। পথিমধ্যে হাজিরহাট তালপট্টি এলাকায় অসাবধানতাবশত তিনি অটোরিক্সা থেকে ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com