সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানিয়ে দেবীদ্বারে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০, ৫.০১ পিএম
  • ৭৮১ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন
দেবীদ্বার- কুমিল্লা প্রতিনিধি :মহান একুশে ফেব্রুয়ারির ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরুপ ভাষার মাসের প্রথম দিনটিতে দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর এলাকার যুব সমাজের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানকে উৎসাহিত করতে ”রক্ত দিন জীবন বাাঁচান’’ শ্লোগানকে সামনে রেখে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শণিবার সকাল নয়টায় খলিলপুরস্থ ইউনিয় পরিষদ কার্যালয়ে উক্ত কর্মসূচির উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার এমএ সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মফিজুল ইসলাম, সাধারন সম্পাদক কামরুজ্জামান মাসুদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, বিশিস্ট ব্যাবসায়ি হাজি আব্দুল করিম, সফিকুল ইসলাম শিশু, ইকবাল হোসেন রিপন, আসাদুজ্জামান রাজিব, মো. কামরুজ্জামান প্রমুখ।
দিন ব্যাপী অনুষ্ঠিত ব্লাড গ্রুপিং ক্যাম্পে সাধারন মানুষের পাশপাশি বিপুল পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি ছিলো নজর কারার মতো। সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে ব্লাড গ্রুপিং করেন কুমিল্লা মিশন হসপিটালের মোসাম্মৎ  লিমা আক্তার, মোসাম্মৎ সুমাইয়া আক্তার, দেবীদ্বার শিশু মাতৃ হসপিটালের মো. সোলাইমান, দেবীদ্বার মেডিকেয়ার সেন্টারের মো.হাবিবুর রহমানসহ এক দল টেকনিশিয়ান। স্বেচ্ছাসেবির দায়িত্ব পালন করেন মনির ভুইয়া, সোহাগ ভুইয়া, কাজি সোহাগ, মমিনুল ইসলাম, মো. হৃদয়, সৈয়দ শুভ,  সৈয়দ আলামিন, মো. শরিফ ভুইয়া, আজিজুল হক, তানভির ভুইয়া, নাহিদ হাসান, হিমেল সরকার, ইমন ভুইয়া, শিহাব ভুইয়া, মো. সুমন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com