সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৯৫৯ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেঃ রাশিয়া।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৬.৩৬ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলের শেষ শক্ত ঘাঁটিতে এ সপ্তাহে ৯৫৯ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।

মন্ত্রকের একজন মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন এর মধ্যে ৬৯৪ জন গত ২৪ ঘণ্টায় আত্মসমর্পণ করেছে।

রাশিয়া এই অভিযানকে গণ আত্মসমর্পণ বলে অভিহিত করেছে। বিপরীতে ইউক্রেনীয়রা বলেছে, তাদের গ্যারিসন তাদের মিশন সমাপ্ত করেছে।

আজভ সাগরের উত্তর উপকূল বরাবর যুদ্ধ শুরুর আগে ৪ লাখ ৩০ হাজার জনসংখ্যার শহর মারিউপোল দখল করা ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর প্রায় ৩ মাসের আক্রমণের সবচেয়ে বড় সাফল্য হবে।

কিন্তু রাশিয়া পূর্ব ইউক্রেনের আরও বেশি এলাকা দখল করতে চেষ্টা করছে এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সরকারের পতন ঘটাতে বা রাজধানী কিয়েভের দখল নিতে ব্যর্থ হয়েছে।

রাশিয়ার ক্রমাগত বোমা বর্ষণে ইউক্রেনের হিসেব অনুযায়ী মারিউপোলের ২০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে, শহরের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর বাকি অংশ রাশিয়ার মূল ভূখণ্ড এবং ক্রাইমিয়া উপদ্বীপের মধ্যে অবস্থিত যা রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে দখল করেছিল।

মঙ্গলবার পেন্টাগনের প্রেস সচিব জন কারবি সাংবাদিকদের বলেন, মারিউপোলে যুদ্ধ অভিযানের শেষ মানে কী তা “জানা কঠিন”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com