সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে যাত্রাবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৫.০২ পিএম
  • ৪৪৮ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় মানবজমিন পত্রিকার প্রতিনিধিসহ সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও নির্যাতনের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের আয়োজনে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

এনটিভির সিনিয়র নিউজ রুম এডিটর ও যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক আবুল কালাম শাকিলের সঞ্চালনায় দৈনিক দিন প্রতিদিনের সম্পাদক ও যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সভাপতি মো: শফিকুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের দপ্তর সম্পদক আমিরুল ইসলাম ওমর, খোরশেদ আলম সিকদার (যুগান্তর) যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব এর সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আজাদ (ভোরের সময়), দপ্তর সম্পাদক মুন্সী আল ইমরান (চ্যানেল23), প্রচার সম্পাদক অমর মজুমদার (আলোকিত সকাল), সাংস্কৃতিক সম্পাদক মো.শরীফুল হক (তথ্যবাণী), মহিলা সম্পাদিকা আফিফা নওশীন, বজলুর রহমান (আমাদের কণ্ঠ) মোগল সম্রাট, এম জে কিবরিয়া (দিন প্রতিদিন), শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মো: জনি, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, মশিউর রহমান সুজন, সাইফুল ইসলাম পারভেজ প্রমূখ।

এসময় সাংবাদিক নেতারা বলেন সারাদেশে সাংবাদিকদের ওপর যে বর্বরোচিত হামলার ঘটনা ঘটছে এর কোন প্রতিকার নেই। এধরনের ন্যক্কারজনক ঘটনা থেকে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই। এবং সাংবাদিকদের নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধে রাষ্ট্রের কাছে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com