সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের উপর হামলা

  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২, ১২.৪৮ এএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দৈনিক অবজারভার পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান তুরানের উপর হামলা চালিয়েছে একদল দুস্কৃতকারী। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গা

উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্স সংলগ্ন রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি এজাহার
দাখিল করা হয়েছে। হামলার শিকার মাহমুদুর রহমান রনি জানান,প্রতিদিনের ন্যায় বাসা হইতে সে মোটরসাইকেল নিয়ে হাসপাতালের সামনে আসা মাত্র এলাকার দুস্কৃতকারী ওমর মোল্লা,রতন মোল্লাসহ ৭/৮ জন পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে

দুস্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তারা হুমকি দিয়ে জানায়,যে ভবিষ্যতে ডাক্তারের বিরুদ্বে কোন লেখালেখি করলে কঠিন পরিনতি হবে। মাহমুদুর রহমান তুরান
আরও বলেন, বর্তমানে দায়িত্বরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মোহসিন উদ্দিন ফকির স্থানীয়

দুষ্কৃতকারীদের সাথে নিয়ে নানা অপকর্ম করে যাচ্ছে। তার এহেন কর্মকান্ডে বাধা দেওয়া এবং কুকীর্তি মিডিয়ায় তুলে ধরায় ক্ষিপ্ত হয়ে দুস্কৃতকারিদের দিয়ে হামলা চালিয়েছে। এদিকে এ ঘটনার জেরে ভাঙ্গা থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এদিকে হামলার
ঘটনায় সাংবাদিক সমাজ সহ সচেতন মহল তীব্র নিন্দা
জানিয়েছেন। উল্লেখ্যযে ,ভাঙ্গা হাসপাতালের এই

দুর্ণীতিবাজ কর্মকর্তা ডা: মহাসিন উদ্দিন ফকিরের বিরুদ্ধে জাতীয় পত্রিকায় সংবাদ প্রচার করে,তিনি মাতৃস¦াস্থ্য ভাউচার স্কীমের টাকা আত্মসাৎ,সরকারি গাড়ি ব্যবহার করে বিভিন্ন হাসপাতালে সিজার করেন,্ধসঢ়;এই
বিষয়গুলো নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন সময় সংবাদ পরিবেশন করলে তিনি সংবাদ কর্মিদের নামে আইসিটি আইনে মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com