আনোয়ারা আক্তার, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় বৃহস্প্রতিবার (১২ মে) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর প্রায় ২ শতাধিক সদস্যের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার গাঙ্গুলী। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মোঃ গোলাম মৌলাহ্ তুহিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, আনসার ভিডিপি কেন্দুয়া ব্যাংক শাখা ব্যবস্থাপক নান্টু চন্দ্র পাল,রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন দলনেত্রী জোসনা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের আনসার ভিডিপির লিডারগণ।
পরে ভালো কাজের জন্য সদস্যদের মধ্যে একটি সেলাই মেশিন, চারটি বাইসাইকেল, দশটি ছাতা এবং চার বক্স কাপপ্লেইট প্রদান করা হয়।