সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় ৩ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ৬.২৭ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে ট্র্ক্টারের ধাক্কায় মোটর সাইকেল আরোহী তিন ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতরা হলো-জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু হোসেন (২২) ও নহালপুর গ্রামের নজরুল ইসলাম (৪৮) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির আহম্মেদ (১৬)।
আজ শুক্রবার দুপুর সোয়া তিনটার দিকে মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে বলে মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান।
ওসি জানান, নিহতরা মোটর সাইকেল যোগে কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর থেকে মহেশপুরের বাবলা মাথাভাঙ্গা গ্রামের বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ওই ৩ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com