সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামী বছর ঢাকা থেকে ভাঙ্গায় ট্রেন চলাচল শুরু হবে

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ৫.৫০ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

ঢাকা থেকে আগামী বছর ভাঙ্গায় ট্রেন চলাচল শুরু হবে। ২৬ মার্চ থেকে এই ট্রেন চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন খোদ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। কোনো কারণে সেদিন এই রুটে ট্রেন চালু না হলে টার্গেট করা হয়েছে জুনকে। আর ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথের পুরোটা ২০২৪ সালের জুনে শেষ করার লক্ষ্যে হাঁটছে সরকার।

পদ্মা রেল সংযোগ প্রকল্প এলাকা পরিদর্শনে এসে আজ রোববার দুপুরে মাওয়া সার্ভিস এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী সুজন বলেন, ঢাকা থেকে মাওয়া অংশের কাজ হয়েছে ৫৫ শতাংশ, মাওয়া থেকে ভাঙ্গা ৭৮ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজ হয়েছে ৪৯ দশমিক ৫০ শতাংশ। ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের মূল কাজের ভৌত অগ্রগতি হয়েছে প্রায় ৫৭ দশমিক ৫০ শতাংশ। তিনি বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার পুরোটা ২০২৪ সালের জুনে শেষ করার লক্ষ্য আছে।

পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজে দেরি হচ্ছে কেন জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, যেহেতু আমাদের অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু। তাই সেতুর সড়কপথ বেশি অগ্রাধিকার পাবে। তবে, জুনে সেতু চালু হওয়ার পরে আগামী জুলাই মাসে আমাদের সেতুতে রেললাইন বসানোর অনুমতি দেবে।

‘টেকনিক্যাল সমস্যার কারণে এত দিন সেতুতে রেললাইন বসানোর অনুমতি পাওয়া যায়নি’ উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ‘জুরাইন এলাকায় পরিষেবা স্থানান্তর এবং টিটিপাড়ায় আন্ডারপাস নির্মাণকাজের জন্য সব মিলিয়ে একটু দেরি হয়েছে।

উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতু বাস্তবায়ন করছে সেতু বিভাগ। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ১৬৯ কিলোমিটার মূল রেলপথ ছাড়াও ৪৬ কিলোমিটার লুপলাইন নির্মাণে কাজ করছে রেলপথ মন্ত্রণালয়, যা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নামে পরিচিত।

পদ্মা মূল সেতুর ঠিকাদার চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) এবং পদ্মা সেতু রেল লিংক প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে আছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com