সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুমিল্লায় ৩ হাজার লিটার তেল উদ্ধার : জরিমানা

  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২, ২.৩৯ পিএম
  • ৫২৩ বার পড়া হয়েছে

কুমিল্লার সদর দক্ষিণে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকাল ১০টা উপজেলার বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মেসার্স কামরুল হাসান ষ্টোরকে ৫০ হাজার টাকা এবং গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করায় মেসার্স ভাই বন্ধু ষ্টোরকে ১০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বাসসকে বলেন, ৫ লিটারের প্রতিবোতল ৭৬০ টাকা দরে কেনা এসব বোতল তিনি বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুদ করেছিলেন কামরুল হাসান ষ্টোর এর সত্বাধিকারি কামরুল হাসান। এ অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় কৃষি বিপণন অধিদপ্তর, ক্যাব কুমিল্লার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম এ অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com