সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে লুকিয়ে সোয়াবিন তেল উদ্ধার করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২, ৪.০৭ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহে অভিযান চালিয়ে একটি দোকানের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা পুরোনো দামের ১৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে সেগুলো আগের দামে বিক্রির ব্যবস্থা করা হয়। একইসঙ্গে বেশি লাভের আশায় পুরোনো তেল লুকিয়ে রাখার দায়ে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৩ মে) দুপুরে নগরীর মেছুয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

তিনি জানান, বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর বড় বাজার, ছোট বাজার ও মেছুয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মেছুয়া বাজারের মেসার্স নগেন্দ্র পাল নামে একটি দোকানে গিয়ে দেখা যায়, ওই দোকানের বিভিন্ন স্থানে পুরোনো দামের সয়াবিন তেলের বোতল লুকিয়ে রাখা হয়েছে।

পরে দোকানটি থেকে ১৪ লিটার তেল উদ্ধার করে আগের দামেই ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়। পরে ওই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সরেজমিনে দেখা যায়, পুরোনো তেল জব্দের পর তাৎক্ষণিক তা আগের দামে বিক্রির ঘোষণা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। এ সময় তেল কিনতে হুড়োহুড়ি বেধে যায় দোকানের সামনে। মুহূর্তেই ১৪ লিটার সয়াবিন তেল কিনে নেন ক্রেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com