সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৮.৫৪ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সাদিয়া আক্তার (২৩) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) বিকেল ৪টার দিকে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সাদিয়া উপজেলার মাওহা ইউনিয়নের বিশমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফারুক মিয়ার মেয়ে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভু-ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাদিয়া স্বপরিবারে ময়মনসিংহ শহরে বসবাস করেন। ঈদের আগে সবাই গ্রামের বাড়িতে আসেন। দুপুরের পর সাদিয়া নিজের ঘর দরজা বন্ধ করে রাখেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্য তাকে অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেননি। পরবর্তীতে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

মাইনুল রেজা জানান, মাঝে বেশকিছু দিন সাদিয়ার লেখাপড়া বন্ধ ছিল। যে কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ সব কারণে সাদিয়া আত্মহত্যা করতে পারেন।

সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই মাইনুল রেজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com