মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পটিয়ায় জমির বিরোধ নিয়ে মারামারি মামলায় দুই ভাইকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৮.২৭ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের পটিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে মারামাররি করায় আবদুল হাকিম রানা ও মাহবুবুর রহমান নামে দুই ভাইকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

গত সোমবার বিকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট বিশ্বেশ্বর সিংহ এ রায় দেন। আবদুল হাকিম রানা ও মাহবুবুর রহমান পটিয়া থানার উত্তর গোবিন্দারখীল এলাকার মৃত আব্দুস ছত্তারের ছেলে। মামলা সুত্রে জানা যায়, বাদী শামসুল আলম ও আসামীদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে ২০১৪ সালের ১০ নভেম্বর দণ্ডপ্রাপ্ত দুই আসামীসহ অজ্ঞাত আরো ৪/ ৫ জন মিলে দেশীয় অস্ত্রসহ বাদীর বসত ভিটায় প্রবেশ করে, বাদী ও তার পরিবারের সদস্যদের ব্যাপক মারধর ও হুমকি প্রদর্শন করে। এতে বাদীসহ পরিবারের সদস্যরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে শামসুল আলম বাদি হয়ে সি.আর. মামলা-৩৪৭/১৫ দায়ের করলে দীর্ঘ তদন্ত শেষে বিচারিক আদালত রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন জানান, বাদী শামসুল আলমের দায়ের করা মামলায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত (পটিয়া) ৩২৩ ও ৪২৭ ধারায় আসামী আবদুল হাকিম রানা ও মাহবুবুর রহমানকে ২ মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা আপন দুই ভাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com