সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যান এনামুল হকের উদ্যোগে মাদক নির্মূল কমিটি গঠন

  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২, ৬.১৬ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া আবাসন প্রকল্প-২ এ মাদকের কুফল সম্পর্কে আলোচনা এবং মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে।

রোববার রাত ৮ টায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক এর উদ্যোগে মাদকের কুফল সম্পর্কে আলোচনা এবং মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে।

মোঃ সোহাগ হোসেন কে সভাপতি এবং মোঃ সাগর কে সাধারণ সম্পাদক করে খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া আবাসন প্রকল্প-২ এ ১৯ সদস্য বিশিষ্ট এই মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন খয়েরবাড়ি ইউনিয়ন বিট অফিসার এস আই রেজাউল করিম, এ এস আই এনামুলসহ খয়েরবাড়ী ইউনিয়নের ওয়ার্ড সদস্য গণ ও আবাসন প্রকল্পের বাসিন্দারা।

এ সময় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, মাদকসেবী এবং ব্যবসায়ীরা সাবধান হয়ে যান, আমার ইউনিয়নে আমি মাদকের বিষয়ে কোনো ছাড় দিব না। মাদক একটি জাতীয় সমস্যা, প্রত্যেককে তাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা একটি মাদক মুক্ত সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com