সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে চার বাস ও প্রাইভেটকারের ধাক্কায় ২০ জন আহত।

  • আপডেট সময় শনিবার, ৭ মে, ২০২২, ৩.০০ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহের ফুলপুরের ইমাদপুরে চার বাস ও এক প্রাইভেটকারের সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় ফুলপুর ইমাদপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বেলা ১১টার দিকে ফুলপুর ইমাদপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা বাস ও অপরদিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পেছনে থাকা আরও দুইটি বাস এবং একটি প্রাইভেটকার সেগুলোতে ধাক্কা দেয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, ১০ জনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com