সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকা-ময়মনসিংহে মহাসড়কে মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ নিহত ৩

  • আপডেট সময় শনিবার, ৭ মে, ২০২২, ২.৫৫ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ ঈদের ছুটিতে ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সাগর (৮), সিএনজি ড্রাইভার হারুন অর রশিদ (৪৫) ও স্কুলছাত্র পায়েল(১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়,ঈদের দিন বিকালে পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা মোবারক হোসেনের ছেলে সাগর উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় পটাশ কিনতে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেপরোয়া গতিতে চালিয়ে আসা ময়মনসিংহামী একটি মোটরসাইকেল অপর একটি সিএনজি কে ধাক্কা দেয় সিএনজিটি সাগরকে চাপা দিলে সাগর গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার পথে সে মারা যায়।

ঈদের দিন সকাল ছয়টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের মুক্তি আমগাছ নামকস্থানে সিএনজি অপর একটি প্রাইভেটকারে মাঝে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক হারুনুর রশিদ নিহত হয়। নিহত হারুনুর রশিদ গফরগাঁও উপজেলার আব্দুর রহমানের ছেলে।

ঈদের পরদিন সকাল ১০ টায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের খলিলের বাজার এলাকায় একটি ট্রাক মোটরসাইকেল চালক স্কুলছাত্র পায়েলকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।নিহত পায়েল পাঁচগাও গ্রামের নজরুল ইসলামের ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com