সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিজাম উদ্দিন হাজারী’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ফেনী বিএমএসএফ’র স্মারকলিপি প্রদান।

  • আপডেট সময় শনিবার, ৭ মে, ২০২২, ২.৩০ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ৷ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা কমিটির উদ্যোগে ফেনী ২ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

শুক্রবার দুপুরে গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা বাস্তবায়নের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফেনী জেলার সভাপতি (ভারপ্রাপ্ত) ইসহাক চৌধুরী ( দৈনিক সন্ধাবাণী) , সাধারণ সম্পাদক হাসনাত তুহিন (দৈনিক সূর্যোদয়) , কোষাধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া ( দৈনিক সরেজমিন বার্তা) , নির্বাহী সদস্য আবদুল কাইয়ুম নিশান (ফেয়ার বার্তা), জিয়া উদ্দিন সোহাগ ( সাপ্তাহিক উদয়), এম এ রহমান দুলাল ( দৈনিক বসুন্ধরা) প্রমূখ।

উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ৬বছর ধরে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন করে আসছে। সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রতিবছর মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করে আসছে। এবছর গত ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে স্মারকলিপি প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

গণমাধ্যম সপ্তাহের প্রবক্তা ও বিএমএসএফ প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর সংগঠনের দেশের সকল শাখা, বিভিন্ন সাংবাদিক সংগঠনসমুহের প্রতি সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে জোড়ালো দাবি তোলাসহ স্মারকলিপি প্রদানের আহবান জানিয়েছেন। তিনি বলেন, দেশে বিভিন্ন পেশাজীবিদের জন্য নানামুখী সপ্তাহ এবং দিবস রয়েছে যা রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হয়; পক্ষান্তরে সাংবাদিকদের জন্য কিছুই নেই। বিএমএসএফের পক্ষ থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি চাওয়া হচ্ছে, আমরা আশা করছি সাংবাদিকদের প্রাণের দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেচনা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com