সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউক্রেনের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৬.১৪ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

ডনবাস থেকে ২০০ কিলোমিটার এবং রাজধানী কিভের ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের জাপোঝিরিয়া পরমাণু কেন্দ্র থেকে ইউক্রেনের বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।  জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের দখল নিয়ে ইউক্রেনের বিভিন্ন জায়গা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া। ওই পরমাণু কেন্দ্রের দখল নেওয়ার পর আন্দ্রেই ভ্লাদিমির শেফচিককে তার দায়িত্ব দিয়েছে ক্রেমলিন। আন্দ্রেই বলেছেন, এই পরমাণু কেন্দ্র থেকে ইউক্রেনের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে। তবে পূর্ব ইউক্রেনের সমস্ত রাশিয়া অধিকৃত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের অবস্থান দক্ষিণ-পূর্ব ইউক্রেনের এনেরহোদার শহরে ডিনিপার নদীর কাছে কাখোভকা জলাধারের তীরে। ডনবাস অঞ্চল থেকে প্রায় ২০০ কিলোমিটার এবং রাজধানী কিভের ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই পরমাণু কেন্দ্র ইউক্রেনের অন্যতম বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মোট ছ’টি চুল্লি রয়েছে। সাধারণত এটি ইউক্রেনের এক-পঞ্চমাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে। এ ছাড়াও এই পরমাণু কেন্দ্র থেকে দেশের মোট পারমাণবিক শক্তির অর্ধেকই উত্পাদিত হয়। তাই এই পরমাণু কেন্দ্র হাতছাড়া হওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের সরকারি কর্মকর্তারাও। গত মার্চ মাসে ইউক্রেনের কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, কিভ-মস্কো সঙ্ঘাতে ব্যাপক রুশ গোলাবর্ষণের কারণে জাপোরিঝিয়া পারমাণু কেন্দ্র ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রসঙ্গত, রাশিয়ার ‘একনায়ক’ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার দাবি জানিয়েছেন, তিনি ইউক্রেনে যুদ্ধ নয়, ‘সামরিক অভিযান’ চালাচ্ছেন। কিন্তু তিনি যে কোনও মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে পারেন বলে নিশ্চিত পশ্চিমী দুনিয়া। পুতিনের সামরিক অভিযানের ঠেলায় ইতিমধ্যেই বিপর্যস্ত ইউক্রেনে হাজারো মানুষ বলি হয়েছেন। এর পর আবার সরাসরি যুদ্ধ ঘোষণা করলে ইউক্রেনকে আরও ভয়াবহতার মুখোমুখি হতে হবে বলেও মনে করছে আন্তর্জাতিক মহল। ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধ ঘোষণার জন্য পুতিন আগামী ৯ মে দিনটিকে বেছে নিতে পারেন বলেও একটি সূত্রের দাবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com