ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমেছে। এখন থেকে ১২ কেজি এলপিজির প্রতিটি সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। আজ দুপুর আড়াইটায় বিইআরসি এই ঘোষণা দেয়। নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে ১২ কেজি এলপিজির প্রতিটি সিলিন্ডার কিনতে খরচ করে এক হাজার ৩৩৫ টাকা। যা পূর্বে ছিল ১ হাজার ৪৩৯ টাকা। ইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্যপ্রতি কেজি ১০৪ টাকা ২৬ পয়সা ও মূসকসহ মূল্যপ্রতি কেজি ১১১ টাকা ২৬ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ৩৩৫ টাকায় সমন্বয় করা হয়েছে।