সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তামাকের কারনে প্রতি বছর ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়

  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ২.৩৪ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

সরকারের হিসেব অনুযায়ী তামাক জনিত বিভিন্ন রোগে প্রতি বছর দেশে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু ছাড়াও তামাক জনিত রোগব্যাধি ও অকাল মৃত্যুর কারণে প্রতি বছর ৩০ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয় হয়।

সম্প্রতি জাতীয় সংসদকে এ তথ্য জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বর্তমানে প্রাপ্ত বয়স্ক ১৫ লাখের অধিক নারী ও পুরুষ এবং ৬১ হাজারের বেশি শিশু তামাক জনিত রোগে আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী ,পৃথিবীতে তামাক জনিত কারনে প্রতি ৬ সেকেন্ডে একজনের মৃত্যু হয়। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে ২০৩০ সাল নাগাদ প্রতিবছর বিশ্বে তামাকের কারনে ১ কোটি মানুষ মারা যাবেন যার মধ্যে ৭০ লাখই বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের মানুষ। এর ফলে বিশ্বব্যাপী ধূমপান এবং তামাক জনিত মৃত্যুর হার এইচআইভি ও এইডস, যক্ষ্মা, যানবাহন দুর্ঘটনা, আত্মহত্যা, হত্যাকাণ্ড এবং প্রসবকালীন মৃত্যুসহ সকল মৃত্যুহার ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, তামাক থেকে যে পরিমাণ রাজস্ব বাংলাদেশ সরকার প্রতিবছর আয় করছে সেখানে তামাক জনিত বিভিন্ন অসুস্থতার চিকিৎসায় তার দেড়গুনেরও বেশি টাকা ব্যয় হচ্ছে।

তামাকের কারনে যে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে সে বিষয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা হয়েছে বেসরকারি সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশাল একশান বা ইপ্সার তামাক নিয়ন্ত্রন বিভাগের উপ পরিচালক ও টিম লিডার নাসিম বানু শ্যামলির সাথে।

বিশেষজ্ঞরা বলছেন, তামাকের কারনে সৃষ্টি হওয়া এই ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশে তামাকের উৎপাদন বন্ধ করতে হবে এবং একই সাথে বহির্বিশ্ব থেকে যাতে তামাক এবং তামাকজাতীয় পন্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের মতে দেশের মানুষকে তামাকের ছোবল থেকে রক্ষার জন্য এ ব্যাপারে আপোষ করার কোন সুযোগ নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com