মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিজিবি-বিএসএফ হিলিতে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৭.০৪ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একে অপরকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে। এ সময় তারা মিষ্টি বিনিময়ও করেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় এই শুভেচ্ছা বিনিময় হয়।বিজিবি জানায়, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মোখলেছুর রহমান ভারতের পতিরাম ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক ভারতভূষণ ও ৬০ বিএসএফ ব্যাটালিয়নের হিলি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর বিনয় কুমারকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনটি মিষ্টির প্যাকেট তুলে দেন। পক্ষান্তরে বিএসএফও বিজিবিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনটি মিষ্টির প্যাকেট তুলে দেয়। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময়ও করেন।

বিজিবি সার্বক্ষণিক সীমান্তের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। বিএসএফও একইভাবে দায়িত্ব পালন করে। তাই আমাদের মধ্যে সব সময় সৌহার্দ্য ও সম্প্রীতি যেন বজায় থাকে এই লক্ষ্যে দুই দেশের উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী প্রদান ও গ্রহণ করে থাকি। আজও তারই ধারাবাহিকতায় শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এমন আয়োজন সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com