সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটারের যানজট।

  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ১২.১৩ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে নলকা পর্যন্ত সৃষ্টি হয়েছে ১৫ কিলোমিটারের যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।চান্দাইকোনায় সম্প্রতি চালু হওয়া একটি সেতুর এক্সপানশন জয়েন্টে সমস্যা হওয়ায় সড়কের ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে, খুব দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা

শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি শুরু হওয়ায় মহাসড়কে চাপ বেড়েছে।

জানা গেছে, আজ শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সঙ্গে সংযুক্ত ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় সম্প্রতি চালু করা একটি সেতুর এক্সপানশন জয়েন্টে সমস্যা হওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানচলাচল ওই সড়কে বন্ধ হয়ে যায়। ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

তাৎক্ষণিকভাবে সেতুটি সংস্কারসহ যানজট নিরসনে কাজ করছে পুলিশ। শিগগির যানজট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com