মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যেতে হবে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৯.৩৪ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে লড়াই চালিয়ে যেতে শপথ নেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে আছে। সেই বিষ বাস্প থেকে জাতিকে উদ্ধার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যেতে হবে।’
শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার তাঁর সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক একজন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা ছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসতে হবে।
এর আগেশেরে বাংলা একে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ওবায়দুল কাদেরের নেতৃত্বে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও এসএম কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com