সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কমেছে স্বর্ণের দাম

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ১১.৫০ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

কমেছে স্বর্ণের দাম। দুই সপ্তাহের ব্যবধানে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১হাজার ১৬৬ টাকা কমে ৭৭ হাজার ৬৮২ টাকায় নেমেছে। অন্য মানের স্বর্ণের দামও একই হারে কমেছে।

সোমবার ( ২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় গত ৮ মার্চ দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার চার দিন আগে ৪ মার্চ বাড়ানো হয়েছিল ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা।

এরপর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে শুরু করায় গত ১৫ মার্চ দেশের বাজারে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। ২১ মার্চ কমানো হয় ভরিতে আরও ১ হাজার ৫০ টাকা।

কিন্তু বিশ্ববাজারে দাম বাড়ায় গত ১১ এপ্রিল সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে।

আজ মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭৭ হাজার ৬৮২ টাকা। সোমবার পর্যন্ত এই মানের স্বর্ণ ৭৮ হাজার ৮৪৯ টাকায় বিক্রি হয়েছে। কমেছে ১ হাজার ১৬৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম একই পরিমাণ কমে এখন ৭৪ হাজার ১৮৩ টাকা হয়েছে। গত দুই সপ্তাহ ৭৫ হাজার ৩৪৯ টাকায় বিক্রি হয়েছে এই মানের স্বর্ণ। আর ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৯৯১ টাকা কমে হয়েছে ৬৩ হাজার ৫৬৯ টাকা। সোমবার পর্যন্ত ৬৪ হাজার ৫৬০ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫৮ টাকা কমে হয়েছে ৫৩ হাজার ৭১ টাকা। ৫৩ হাজার ৮২৯ টাকায় বিক্রি হয়েছে এই দুই সপ্তাহ। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের দামেই বিক্রি হবে এই ধাতু। তথ্য সূত্র: অর্থসূচক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com