সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে পূর্ণাঙ্গ মৎস্য অবতরণ কেন্দ্র বাস্তবায়নের দাবিতে মানববন্ধন।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৯.৫৬ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

 

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ  বরগুনার তালতলী উপজেলার ফকিরহাটে ইলিশ পাইকারী বিক্রির জন্য পূর্ণাঙ্গ মৎস্য অবতরণ কেন্দ্র বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সহস্রাধিক মৎস্যজীবীরা। গত ১৮ এপ্রিল সোনকাটা (ফকিরহাট) উপ-মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয়।

সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সোনকাটা (ফকিরহাট) উপ-মৎস্য অবতরণ কেন্দ্রের সামনের রাস্তায় কয়েক হাজার মৎস্যজীবীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে তালতলী উপজেলা নির্বাহী অফিসারের এর মাধ্যমে বিএফডিসি চেয়ারম্যান বরাবরে পূর্ণাঙ্গ মৎস্য অবতরণ কেন্দ্র বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

এ দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করেন তালতলীর উপজেলা শ্রমিকরা, সোনকাটা(ফকিরহাট) মৎস্য আড়তদার মালিক সমিতি, মৎস্য বাজার ঘাট শ্রমিক সহ একাধিক সেচ্ছাসেবী সংগঠন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনকাটা(ফকিরহাট) মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি ও সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির আকন, উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু, মৎস্য আড়তদার মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মজিবর রহমান ফরাজী, উপজেলা ছাত্রলীগ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু, উপজেলার সেচ্ছাসেবি সংগঠণের আহবায়ক জিয়াউল হক রুবেল প্রমুখ।

বক্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা এখানের মৎস্যজীবীদের সুবিধার্থে এবং দেশের রাজস্বের স্বার্থে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ফকিরহাট উপ-মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার স্থাপন করেন। এই সোনকাটা (ফকিরহাট) মৎস্য অবতরণ দেশের বড় একটি অর্থনীতির ভূমিকা রাখছে এখানকার মৎস্যজীবীরা। ফকিরহাটের জেলেরা বঙ্গোপসাগরসহ তৎসংলগ্ন বলেশ্বর, বিষখালী ও পায়রা নদী থেকে আহরিত করে সামুদ্রিক মাছ বিক্রি করা হচ্ছে পাথরঘাটা বিএফডিসিতে। এতে জেলেদের ও আড়তদার মালিকদের অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এই সোনকাটা (ফকিরহাট) পূর্ণাঙ্গ বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র হলে প্রতি বছর সরকার এখান থেকে কোটি কোটি টাকার রাজস্ব আহরণ করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com