সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করবে রাশিয়া

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ৫.১৯ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে
ফাইল ছবি

তেল-গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং জ্বালানি খাতের কৌশলগত ও কারিগরী ক্ষেত্রে রাশিয়া কাজ করবে বলে বাংলাদেশ ও রাশিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার রাতে ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা ও বাপেক্সের সাথে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা গ্যাজপ্রম- এর মধ্যে দুটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করার সম্ভাবনার কথা জানিয়েছেন কর্মকর্তারা।

সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী এলাকার জলে-স্থলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কাজ করবে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানী গ্যাজপ্রম। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে কৌশলগত ও কারিগরী ক্ষেত্রেও সহায়তা দেবে রাশিয়ার ঐ কোম্পানী। এ থেকে বাংলাদেশ উপকৃত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানি সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী।

বর্তমানে রাশিয়ার ঋণে বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com