সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জেসমিনের নতুন গান “বন্ধুরে তোর মন ভালো না”

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৩.০৪ এএম
  • ৩৭৯ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কন্ঠ শিল্পী জেসমিনের “কন্ঠে বন্ধুরে তোর মন ভালো না” শিরোনামের গানটি নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান Next Entertainment

এই প্রসঙ্গে নেক্সট এন্টারটেইনমেন্টের পরিচালক শরিফুল ইসলাম সুজন বলেন,’আমাদের চ্যানেলে বেশকিছু ভালো ভালো গান আসবে, আমরা মূলত তরুণ শিল্পীদের নিয়ে কাজ করছি কেননা তারা গানটাকে প্রাণ দিয়ে ভালোবাসে, নিজের গানের প্রচারের সহায়তা করে অন্য দিকে জনপ্রিয় শিল্পীরা কিছু সংখ্যক গানের প্রচার করলেও বাকিগুলো প্রচার করে না যা খুবই হতাশাজনক, তাই আমরা নতুনদেরকে সবার মাঝে প্রকাশ করতে চাই। বন্ধুরে তোর মন ভালো না গানটি চমৎকার গেয়েছে জেসমিন আক্তার দিভিয়া, আলি মুস্তাফা ভাই দারুণ সঙ্গীত আয়োজন করেছেন এবং আমার পছন্দের লেখাছিলো এই গানটি যা লিখার জন্য নূরে আলম মামুন ভাইকে ধন্যবাদ জানাই। গানটি আমরা সিঙ্গার ভার্শন করে আপলোড দিয়েছি। আশাকরি গানটি সবার ভালো লাগবে।

গানের প্রসঙ্গে সঙ্গীত পরিচালক আলি মুস্তাফা বলেন, ‘সু-কন্ঠি গায়িকা জেসমিন খুবই চমৎকার গেয়েছে গানটি, লেখা ও সুর আকর্ষণীয় ছিলো, আমিও সেরাটা দেয়ার চেষ্টা করেছি, আশাকরি সবার ভালো লাগবে।

গানের গীতিকার নূরে আলম মামুন বলেন,সব মিলিয়ে দারুণ ছিলো, গানটি নিয়ে আমি আশাবাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com