সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আজ পৌর মেয়র এড. মাহমুদ আল নূর তারেকের মৃত্যুবার্ষিকী।

  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৬.১৯ এএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ

ময়মনসিংহ পৌরসভার দুই দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র মরহুম এড. মাহমুদ আল নূর তারেক এর ১৩ তম মৃত্যুবার্ষিকী শনিবার (২৩ এপ্রিল)। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শনিবার বাদ যোহর নগরীর জিলা স্কুল রোডস্থ জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের একমাত্র পুত্র ও মহানগর আওয়ামী লীগ নেতা এড. ফারামার্জ আল নূর রাজিব আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও পাড়া প্রতিবেশীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। এছাড়া মরহুমের পৈতৃকভাবে প্রতিষ্ঠিত অষ্টধর এতিমখানায় কোরানখানী ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হবে।

উল্লেখ্য, মরহুম মাহমুদ আল নূর তারেক ময়মনসিংহ জজ কোর্টের সাবেক পিপি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির চার বার নির্বাচিত সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও ময়মনসিংহের ঐহিত্যবাহী সিরাজ মেমোরিয়াল ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com