সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জবি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ১২.৫৪ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

হারুন,জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (জবিরিইউ) উদ্যোগে ‘ বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২২’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইমতিয়াজ উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন ও যুগ্ম সম্পাদক ইউসুফ আলী বাপ্পী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক জবি রিপোর্টার্স ইউনিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি জেনেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি
সবসময় স্বাধীনতার চেতনায় বলিয়ান। বঙ্গবন্ধুর প্রসঙ্গে তিনি বলেন, জন্মলগ্ন থেকে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ছিলেন যার ফলে আমরা বলতে পেরেছি ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ স্বাধীনের পর মাত্র তিন বছরের শাসনামলে তিনি যে অবকাঠামো তৈরি করে দিয়েছেন তা এখনো চলছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। বর্তমানে আমাদের অনেক শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে চলে যাচ্ছে। এজন্য আমাদের সবার সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি সততার সাথে কাজ করে যাচ্ছে। বিশ্বের দরবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছে। যেকোনো সহযোগিতায় প্রশাসন রিপোর্টার্স ইউনিটির পাশে থাকবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা থেকে সবার শিক্ষা গ্ৰহনের পাশাপাশি বুকে ধারণ করে চলতে হবে।

জবি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জার্নালের প্রধানমন্ত্রী বিটের সাংবাদিক আল-রাজী মাহমুদ অনিক তার বক্তব্যে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি সংগঠনের পিছনে এক ইতিহাস রয়েছে। সততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িকতার মূলনীতিতে রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম সর্বদা পরিচালিত হবে। আমরা নিরপেক্ষ নই, সবসময় সত্যের পক্ষে প্রবল পক্ষপাতিত্ব করে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড লুৎফর রহমান, জবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি, সাধারণ সম্পাদক এস.এম আখতার হোসেন ও রাইজিংবিডির হেড অফ বিজনেস সিনিয়র সাংবাদিক সাজ্জাদ তাদের বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা ধারণ করায় এবং এ নিয়ে আলোচনা সভা করায় জবি রিপোর্টার্স ইউনিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

আলোচনা সভায় প্রক্টর অধ্যাপক ড মোস্তফা কামাল, সহকারী প্রক্টর নিউটন হাওলাদার, জবি নীলদলের প্রচার সম্পাদক ড. মোবারক হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সমিতির সদস্য ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com