ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সমঝোতার পর কিছুক্ষণ সংঘর্ষ বন্ধ থাকলেও ফের সংঘর্ষ শুরু হয়। দ্বিতীয় দফায় প্রায় পাঁচ ঘণ্টা সংঘর্ষ শেষে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো নিউ মার্কেট এলাকা। এমন অবস্থায় নিউ মার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার পরে এই সেবা বন্ধ হয়ে যায়।
আজ বিকেল ৪টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপপরিদর্শক সাজ্জাদুর রহমান বিকেল সাড়ে ৪টার দিকে বলেন, ‘উভয়পক্ষের মধ্যে সমঝোতার পর বিকেল ৪টার দিকে সংঘর্ষ থেমেছিল। আমরা আশা করছিলাম পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বিকেল সোয়া চারটার দিকে আবার সংঘর্ষ বেঁধে যায়। আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।