সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাসাবো এলাকা থেকে ২টি চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল উদ্ধার,গ্রেফতার-১

  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৯.৩২ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

বাসাবো এলাকা থেকে ২টি চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ রিদুয়ান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল ২০২২) বিকাল ৫:১০ টায় বাসাবোর কেন্দ্রীয় মসজিদ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে চোরাই ল্যাপটপ ও মোবাইলসহ গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম জানান, গত ৮ এপ্রিল ভোর বেলায় মিরপুরের হাজী রোডের একটি বাসা থেকে তিনটি মোবাইল ও একটি এইচপি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ১২ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি চুরির মামলা রুজু হয়।

তিনি বলেন, এলাকাটি ডিবি মিরপুর বিভাগের আওতাধীন হওয়ায় থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে ডিবি মিরপুরের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। একপর্যায়ে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় রবিবার বিকালে বাসাবো থেকে রিদুয়ান নামের একজনকে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত থেকে উদ্ধার করা দুটি ল্যাপটপ ও ১২টি চোরাই মোবাইল। যার মধ্যে ওই বাসা থেকে হারিয়ে যাওয়া ১টি এইচপি ল্যাপটপ ও ১টি রিয়েলমি মোবাইল রয়েছে।

মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

ডিএমপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com