সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা সরোয়ার মোল্লা ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৫.৪৭ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা সরোয়ার মোল্লা ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। রোববার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধনকারীরা বিভিন্ন প্রতিবাদ সম্বলিত ব্যানার ও প্লাকার্ড বহন করে। ঘন্টা ব্যাপী মানব বন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব হোসেন মোতালেব,সাবেক কমান্ডার জাকির হোসেন খসরু,ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্বা শেখ জমির আলী, আবুল বাহার মিয়া,ছিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্বা পরিবারের সদস্য মাহবুব মোল্লা প্রমুখ। উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্বা আবু ফয়েজ মোঃ রেজা, বীর মুক্তিযোদ্বা শাফিনুর হাসান নান্নু। এ সময় মানববন্ধনে হামলার শিকার বীর মুক্তিযোদ্বা সরোয়ার মোল্লা ঘটনার বর্ননা দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভাঙ্গা থানায় গিয়ে একটি স্মারক লিপি প্রদান করেন। বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্বার উপর হামলার বিচার চাই,দিতে হবে’- শ্লোগান দেয়।
উল্লেখ্য যে,গত ১২ এপ্রিল এলাকার মাঝারদিয়া থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে রাস্তার উপর পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আজিজুল মাতুব্বর,লায়ন মাতুব্বর,হাসান মাতুব্বর সহ ১০/১২ জন সংঘবদ্ব হয়ে লাঠিসোঠা ও ধারাল অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। তাকে সহ ছেলে মনির মোল্লাকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com