সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভূমি বিষয়ে ক্ষতিগ্রস্ত পক্ষের আইনি প্রতিকার অপরিহার্য : ভূমিমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৭.৫৩ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি সংক্রান্ত বিষয়ে ন্যায়সঙ্গত সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, ভূমি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি এবং ক্ষতিগ্রস্ত পক্ষের আইনি প্রতিকার বা সুবিচার নিশ্চিত করা অপরিহার্য। তিনি অতি সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
প্রস্তাবিত ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২২’র খসড়া নিয়ে আলোচনার জন্য গত বুধবার এ বৈঠকের আয়োজন করা হয়। এতে বিশিষ্ট নাগরিক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২২’র অন্যতম উদ্দেশ্য হচ্ছে- অবৈধভাবে ভূমির দখলগ্রহণ বা দখলগ্রহণের চেষ্টা বা এর ক্ষতিসাধন কার্যক্রম অব্যাহত রাখতে পেশীশক্তি, দেশীয় অস্ত্র অথবা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে যে ধরণের অপরাধগুলো সংঘটিত হয়, তার প্রতিরোধ ও দ্রুত প্রতিকার নিশ্চিত করা। ব্যক্তি মালিকানাধীন বা সরকারি খাসভূমিসহ সরকারি যে কোনো প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ সংস্থার মালিকানাধীন ভূমিতে প্রকৃত মালিকদের স্বত্ব ও দখলভোগ নিশ্চিত করা এবং ভূমিলিপ্সু কোনও ব্যক্তির জালিয়াতি বা প্রারণামূলক ও অন্যের সাথে যোগসাজশে সৃষ্ট দলিলমূলে বা কোনও দলিল ছাড়া উক্ত ব্যক্তির অবৈধভাবে ভূমির দখলগ্রহণ বা দখলগ্রহণের চেষ্টা বা এর ক্ষতিসাধন রোধ করা।
বুধবারের বৈঠকে নাগরিক ও অংশীজনের মতামতের উপর আলোচনার ভিত্তিতে প্রাথমিক খসড়ায় প্রয়োজনীয় সংশোধন কওে, সংশোধিত খসড়া প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভাষা প্রমিতীকরণের জন্য পাঠানো হবে। উক্ত প্রমিতীকৃত খসড়াটি পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর মধ্যে দিয়ে আইন প্রণয়নের পরবর্তী ধাপ শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com