সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিশরে ট্যুরিস্ট বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৩.৫৭ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

দক্ষিণ মিশরের এক মহাসড়কে একটি পর্যটক বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে বাসটিতে আগুন ধরে যায় । এতে চার ফরাসি এবং একজন বেলজিয়ান নাগরিকসহ অন্তত ১০ জন নিহত হয় বলে, কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রাদেশিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাচীন শহর লুক্সর থেকে প্রায় ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) দক্ষিণে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি নীল নদের পশ্চিম তীরে এসনার মন্দিরের দিকে যাচ্ছিল।

ওই দুর্ঘটনায় পর্যটকদের পাশাপাশি পাঁচ মিশরীয়ও নিহত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্সের আটজন এবং বেলজিয়ামের ছয়জন নাগরিকসহ অন্তত ১৪ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কোনও কারণ জানা যায়নি।

অনেক মৃতদেহ আগুনে ঝলসে গেছে, এবং আহতদের বেশিরভাগেরই শরীর পুড়ে গেছে, জখম হয়েছে, কিংবা হাড়-গোড় ভেঙ্গে গেছে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায়, নাম প্রকাশ না করার শর্তে, স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা এসব খবর নিশ্চিত করেছেন।

অনলাইনে প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি পর্যটক বাসে আগুন জ্বলছে এবং লোকজন সেই আগুন নেভানোর চেষ্টা করছে। একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, “একজন অতিথি ভিতরে মারা যাচ্ছে।”

বাসটিতে রাষ্ট্রীয় মালিকানাধীন মিসর ট্রাভেলের লোগো দেখা যায় ওই ভিডিওতে। তবে কায়রো ভিত্তিক সংস্থাটি এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

আসওয়ান প্রদেশের প্রাদেশিক গভর্নর আশরাফ আতিয়া বলেছেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।

এর আগে, লোহিত সাগরের কাছে একটি মহাসড়কে একটি বাস বিধ্বস্ত হয়ে দুই পোলিশ পর্যটকসহ তিনজন নিহত হবার পাঁচ দিন পর, আবারও বুধবারের এই দুর্ঘটনাটি ঘটলো।

মিশরের সড়কগুলোতে নিরাপত্তা বাবস্থা খুবই নাজুক হওয়ায়, সেখানে প্রতি বছর মারাত্মক সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের প্রাণ যায়। বেপরোয়া গাড়ি চালানো, খারাপ রাস্তা এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগের কারণেই বেশিরভাগ দুর্ঘটনা এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

মিশরের সরকারী পরিসংখ্যান সংস্থার সর্ব সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ সালে সেখানে প্রায় ১০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মারা গেছে ৩,৪৮০ জনেরও বেশি মানুষ। এর আগের বছর, ২০১৮ সালে ঘটেছে ৮৪৮০টি গাড়ি দুর্ঘটনার ঘটনা, আর এতে মৃত্যু হয়েছে ৩,০৮০ জনেরও বেশি মানুষের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com