সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে সিলেটে ৮ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৭.১৯ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে সিলেট বিভাগের দুই জেলায় আট জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ মৃত্যুর ঘটনা ঘটে। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। একই জেলার জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ায় একই পরিবারের মা ও ছেলে-মেয়ে মারা গেছে। এদিকে, হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু হয়েছে।  জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো—হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫), তাঁর মেয়ে মাহিমা আক্তার (৪) এবং ছেলে হোসাইন মিয়া (১)। আজ ভোর ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জের জগন্নাথপুরে রাত থেকে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়। আজ  সুলেমানপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে হারুন মিয়ার বাড়ির চালের ওপর গাছ ভেঙে পড়ে যায়। এ সময় ঘুমিয়ে থাকা হারুন মিয়ার স্ত্রী মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫), তাঁর চার বছরের মেয়ে মাহিমা আক্তার এবং এক বছরের ছেলে হোসাইন মিয়া নিহত হয়। সুনামগঞ্জের জগন্নাথপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জে বানিয়াচংয়ে বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলায় বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন। নিহত ব্যক্তিরা হলেন—বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের শামসুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৬), একই উপজেলার কাতারী মহল্লার আক্কল আলীর ছেলে শিক্ষার্থী হুসাইন মিয়া (১২) ও জাতুকর্নপাড়া মহল্লার আব্দুর রহমানের মেয়ে জুমা বেগম (১৩)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com