সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৬.০৪ পিএম
  • ৬৬৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু। এ সময়ে ৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২৪ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে ছয় হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ছয় হাজার ৩৩৬। মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তাঁর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি রংপুরের বাসিন্দা। তিনি সরকারি হাসপাতালে মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com