সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নেত্রকোণা সমিতি ময়মনসিংহে  সুন্দর  পরিবেশে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৭.৪১ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে
মুহম্মদ আবুল বাশার:
ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে  নেত্রকোণা  সমিতি ময়মনসিংহ এর দোয়া ও ইফতার মাহফিল গত ৮মার্চ অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক  ইউসুফ খান।
সমিতির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আবদুল হক এর সভাপতিত্বে ও সহ- সভাপতি সিনিয়র সাংবাদিক  আব্দুল হাফিজ এর সঞ্চালনায়   অনুষ্ঠানে  শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জহিরুল ইসলাম খান জামাল।এছাড়াও আরো বক্তব্য রাখেন সমিতির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ডা: এ কে এম সিদ্দিকুর রহমান, সমিতির সম্মানিত  উপদেষ্টা  বিসিক শিল্প নগরীর ডিজিএম মো. আব্দুস ছালাম, সমিতির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ এবং লেখক , গবেষক , কয়েকটি বই প্রণেতা ও সহ সভাপতি জয়তিরমী সাহা, সমিতির উপদেষ্টা সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনজুরুল হক, সাংগঠনিক সম্পাদক  মুজিবুর রহমান বাচ্চু এবং  তথ্য ও গবেষণা সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক সহকারী প্রধান শিক্ষক মো: চান মিয়া ফকির   সহ অন্যান্য নেতৃবৃন্দ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত ময়মনসিংহ এর কর্ণধার , জনপ্রিয় উপস্থাপক ও তথ্য ভাণ্ডার বলে খ্যাত গবেষক সুমন ঘোষ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক ও যুগ্ম সম্পাদক আনিসুর  রহমান খান, ও সদস্য সচিব সাইয়্যেদুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন নির্বাহী সদস্য মাহমুদ খান, এস এম রফিক ফেরদৌস , অর্থ সম্পাদক মো:হামিদুর রহমান মহিলা বিষয়ক সম্পাদক হোসনা আহমেদ রুনা প্রমুখ । ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অতি জনপ্রিয়  সম্মানিত মেয়র ইকরামুল হক টিটু  ও  সমিতির প্রয়াত প্রাণপুরুষ এড
আনিসুর রহমান খান স্মৃতি পরিষদের সভাপতি এড. মোয়াজ্জেম হোসেন বাবুল এর সুস্থতা কামনা এবং সদ্য প্রয়াত সমিতির নির্বাহী সদস্য ও বাকৃবি এর ডেপুটি রেজিস্ট্রার খন্দকার সাজ্জাদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশের সমৃদ্ধি কামনা  করে বিশেষ দোয়া করা হয়। মুনাযাত পরিচালনা করেন হাফেজ মুফতি সাইফুল্লাহ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com