সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তুরস্কে অধিকার গোষ্ঠীগুলি মিয়ানমার জান্তার বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৪.২৮ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

জাতিসংঘের অর্থপূর্ণ পদক্ষেপের অভাব অনুভূত হবার কারণে হতাশ হয়ে একটি ব্রিটিশ অধিকার গোষ্ঠী ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে ব্যাপক নির্যাতনের অভিযোগে মিয়ানমারের জান্তাকে আদালতে নিচ্ছে ।

মিয়ানমারের কাছ থেকে এই জবাবদিহিতার জন্য তুরস্কের ইস্তাম্বুলে পাবলিক প্রসিকিউটর অফিসে ২৯শে মার্চ দ্য মিয়ানমার আকাউন্টেবালিটি প্রোজেক্ট এই ফৌজদারি মামলা দায়ের করে , আশা করা হচ্ছে যে সর্বজনীন এখতিয়ারের আইনী নীতির উপর জান্তার নেতাদের জবাবদিহিতার আওতায় আনা যাবে।

সর্বজনীন বিচারব্যবস্থা মনে করে যে কিছু অপরাধ এতটাই জঘন্য যে সেগুলি যে কোন একটি জাতির সীমা ছাড়িয়ে যায় এবং যে কোনও জায়গায় সেগুলির বিচার করা যেতে পারে। আন্তর্জাতিক চুক্তিতে ছাড় সত্ত্বেও রয়েছে নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ-স্পন্সরকৃত কনভেনশন। তুরস্ক এই স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম।

এমএপি পরিচালক ক্রিস গানেস ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, “যেখানে অন্য কোনো অর্থবহ আন্তর্জাতিক পদক্ষেপ নেই। একটি সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রপক্ষের কাজ করার বিশেষ বাধ্যবাধকতা রয়েছে,” ।

মিয়ানমারের অভ্যন্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিশ্চিতভাবে কিছু করবে না। সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবগুলো বাধ্যতামূলক নয়।

মিয়ানমারের সেনাবাহিনীর ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে জান্তার রক্তক্ষয়ী দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব জুনে সাধারণ পরিষদের মাধ্যমে তৈরি করা হয়েছিল। তবে জান্তার প্রধান অস্ত্র সরবরাহকারী চীন এবং রাশিয়াকে ব্যাপকভাবে দেখা যায় যে তারা নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করতে এবং মিয়ানমারের নেতাদের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোতে বাধা দিচ্ছে।

গানেস বলেন, “এই মামলাটি একটি আইনি প্রক্রিয়া প্রদান করে যেখানে জবাবদিহিতা থাকতে পারে” ।

গত বছরের অভ্যুত্থানের আগে জাতিগোষ্ঠীগত সংখ্যালঘু রোহিঙ্গাদের প্রতি সেনাবাহিনীর আচরণে গণহত্যার অভিযোগ এনে গাম্বিয়ার একটি মামলায় ইতোমধ্যেই মিয়ানমার দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে বিচারাধীন। আর্জেন্টিনায় ২০১৯ সালে রোহিঙ্গা অধিকার গোষ্ঠীর দ্বারা দায়ের করা আরেকটি সর্বজনীন বিচারব্যবস্থার মামলায় সামরিক বাহিনী একই কথিত অপরাধের জন্য তদন্তাধীন রয়েছে, যা তারা অস্বীকার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com