সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রেলের ই-টিকিটিং যেভাবে কাটা যাবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৪.০৯ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

অনলাইনে টিকিট কাটা নিয়ে বেশ কিছুদিন থেকে ভোগান্তি পোহাচ্ছিল যাত্রীরা। স্বাধীনতা দিবসে ‘সহজ’র মাধ্যমে রেলের নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালু করে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু প্রথম ঘণ্টাতেই ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টিকিট তো দূরের কথা দ্বিতীয় ঘণ্টার আগেই নতুন ওয়েবসাইটে ঢোকাই যাচ্ছিল না। তবে সব সমস্যা কাটিয়ে এখন মাত্র তিন ধাপে বাধাহীন টিকিট কাটতে সক্ষম হচ্ছেন যাত্রীরা।

যেভাবে টিকিট কাটা যাবে

প্রথমে eticket.railway.gov.bd ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটটির ডানদিকে ‘Register’ বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নতুন একটি পেজ আসবে। এখানে ‘Personal Information’ এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে প্রদর্শিত Security Code দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

সব তথ্য ঠিক থাকলে ‘Registration Successful’ নামে নতুন একটি Page আসবে। ই-টিকিটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে যাত্রীর ই-মেইলে Bangladesh Railway-এর পক্ষ থেকে একটি ই-মেইল পাঠানো হবে। ই-মেইলে মেসেজ বক্সে Bangladesh Railway দেওয়া ই- মেইলটি খুলতে হবে। মেসেজের ভেতর রক্ষিত ‘Click’ লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। এ পর্যায়ে eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Log in’ অপশনে ই- মেইল, পাসওয়ার্ড দিয়ে ‘Log in’ বাটনে ক্লিক করতে হবে। এরপর যে পেজটি আসবে তাতে ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেণি, টিকিট সংখ্যা পূরণ করতে হবে। এরপর ‘find tickets’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ওই গন্তব্যের ট্রেনগুলোর নাম আসবে। সেখানে পছন্দের ট্রেনে ‘viwe seat’ এবং এর মূল্যমান জানিয়ে দেওয়া হবে। টিকিট থাকলে ‘Purchase ticket’ বাটন ক্লিক করতে হবে। ডেবিট বা ক্রেডিট কার্ড ও বিকাশ থেকে টিকিটের ভাড়া পরিশোধ করতে হবে এবং যাত্রীর ই- মেইলে ই-টিকিটটি পাঠিয়ে নিশ্চিত করা হবে।

এরপর ই-মেইল মেসেজ বক্স থেকে পাঠানো টিকিটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকিট ‘Ticket Print Information’ দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে। তথ্য সূত্র: টেকজুম ডটটিভি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com