সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় ৩৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৭.১৪ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে
 নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর থেকে ৭০ কেজি ওজনের একটি ‘কষ্টিপাথরের’ মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় মূর্তি পাচারকারী তিন সদস্যকে আটক করা হয়। মূর্তিটির আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।
বুধবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের গনেশ পালের বাড়িতে এনএসআই ও পুলিশ যৌথ অভিযান চালায় মূর্তিটি উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার সুলতানপুর গ্রামের মণি মন্ডল (২৫), তাতারপুর গ্রামের সুমন সরদার (৩০) ও একই গ্রামের রকি মন্ডল (১৯)। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তাঁরা মূর্তিটি পাচারের চেষ্টা করছিলেন।
মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আজম উদ্দিন আহমেদ বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর দক্ষিণপাড়া গ্রামের গণেশ পালের বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তল্লাশী চালিয়ে ওই বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। মূর্তিটি বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৭০ কেজির ওপরে। মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি। ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথর দিয়ে তৈরি প্রত্নতাত্নিক নিদর্শন সংবলিত ব্রহ্মা মূর্তি। এর আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার মূর্তিটি প্রত্নতাত্নিক বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com