সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের আহ্বান জানিয়েছেন : জো বাইডেন

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৫.১৯ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের রাজধানী কিয়েভের শহরতলি বুকাতে, রাশিয়ার সৈন্যদের দ্বারা অপরাধ সংঘটনের অভিযোগ উঠে এসেছে। রুশ বাহিনীর এমন কর্মকান্ডের জন্য পুতিনের প্রতি নিন্দা জানিয়েছেন বাইডেন।

হোয়াইট হাউজে সাংবাদিকদের বাইডেন বলেন, “আপনাদের হয়ত মনে আছে যে, পুতিনকে যুদ্ধাপরাধী বলার কারণে আমাকে সমালোচনা করা হয়েছিল।” তিনি আরও বলেন, “তবে, ঘটনার সত্যতা হচ্ছে, আপনারা দেখেছেন যে বুকায় কি ঘটেছে। এটার অর্থ – যে তিনি একজন যুদ্ধাপরাধী। কিন্তু আমাদের সেই তথ্য জোগাড় করতে হবে।”

সপ্তাহান্তটি তার নিজ অঙ্গরাজ্য ডেলাওয়্যারে কাটিয়েছেন বাইডেন। সেখান থেকে ওয়াশিংটনে ফিরে পুতিন সম্পর্কে বাইডেন বলেন, “এই মানুষটি নিষ্ঠুর এবং বুকায় যা হচ্ছে সেটা জঘন্য, এবং সবাই সেটা দেখেছে।” তিনি আরও বলেন, “হ্যাঁ, আমি নিষেধাজ্ঞা আরোপ করা অব্যাহত রাখব।”

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল, ইরিনা ভেনেডিকটোভা জানান যে, কিয়েভের কাছের শহরগুলো থেকে ৪১০ জন বেসামরিক মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাগুলোকে সাম্প্রতিক সময়ে রুশ বাহিনীর হাত থেকে পুনর্দখল করা হয়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেয়েন সোমবার টুইটারে জানান যে, “যুদ্ধাপরাধ লিপিবদ্ধ করতে” তাকে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে তদন্তকারী পাঠাবে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোমবার যুদ্ধবিধ্বস্ত বুকা পরিদর্শন করেন। জাতীয় টেলিভিশনে তিনি জাতির উদ্দেশ্যে বলেন যে, মস্কোর সৈন্যদের দ্বারা সংঘটিত অত্যাচারগুলো যখন আরও পরিষ্কার হয়ে এসেছে, তখন রাশিয়ার সাথে যুদ্ধ সমাপ্তির আলোচনা করাটা আরও কঠিন হয়ে গিয়েছে।

এমন প্রমাণ বেরিয়ে আসছে যে, বেসামরিক মানুষজনকে একসাথে বেঁধে কাছ থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এছাড়াও একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে এবং বুকার রাস্তায় মানুষজনের মৃতদেহ বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। জেলেন্সকি ঘোষণা দেন, “এগুলো যুদ্ধাপরাধ এবং বিশ্ব এটিকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করবে।”

বুকায় বেসামরিক মানুষ হত্যার অভিযোগ নাকচ করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ কিয়েভের আশপাশের পরিস্থিতিটিকে একটি “রুশ বিরোধী মঞ্চায়িত উস্কানি” হিসেবে বিশেষায়িত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com