সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জবিতে স্বল্পপরিসরে ইফতারির আয়োজন থাকলেও নেই সেহরির ব্যবস্থা।

  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৪.৫৮ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধিঃ দীর্ঘ করোনা মহামারী কাটিয়ে সচল হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনি কার্যক্রম। করোনার ধাক্কা মোকাবিলা এবং ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রমজানেও খোলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

এই রমজানেও বিশ্ববিদ্যালয় খোলা রাখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানান মতের সৃষ্টি হয়েছে কেউ কেউ চাচ্ছেন যেন অনলাইনে সচল থাকে পাঠদান কার্যক্রম।
সরেজমিনে আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যায়গা ঘুরে দেখা যায় শিক্ষার্থী স্বল্পতা।
একদিকে প্রথম রোজা অন্যদিকে গরমে অতিষ্ঠ রাজধানীবাসী।তাই অনেক শিক্ষার্থীই আছেন যারা ক্যাম্পাসে আসতে কিছুটা অনীহা।
সুদুর ধামরাই থেকে আসাযাওয়া করা অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী জানান পরীক্ষা না থাকলে এই রোজায় কখনোই ক্যাম্পাসে আসতাম না।
এদিকে রমজান উপলক্ষে ক্যাম্পাসের আশেপাশে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ কোন ইফতারি আর সেহরির ব্যবস্থা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়া থাকলেও তা রমজানে খোলা থাকবে কেবল রাত ১০টা পর্যন্ত।
৩ এপ্রিল ২০২২ ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে উল্লেখ করা হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়া আজ ৩ এপ্রিল থেকে আগামী ২ মে পর্যন্ত বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে তবে সেখানে করা যাবে না কোন সাংগঠনিক কার্জক্রম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাদী হাসান বলেন দীর্ঘ ২ বছর আমাদের জীবন থেকে ক্যাম্পাস লাইফের সময়টা এমনি চলে গেছে এই দুবছরে আমরা ক্যাম্পাসে এসে কিছুই করতে পারিনি এবার অন্তত প্রশাসনের কাছে দাবি জানাই তারা যেন শিক্ষার্থীদের জন্য এই পবিত্র রমজান উপলক্ষে শিক্ষার্থী বান্ধব কিছু পদক্ষেপ নেয় শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে গল্প করতে পারে তারা ক্যাম্পাসে রোজায় কাটানো বিশেষ মুহুর্তগুলো।

জবি ক্যাফেটেরিয়া সহকারী ম্যানেজার তুষার আহমেদ এর সাথে রমজান উপলক্ষে ক্যাফেটেরিয়ার আয়োজন কি জানতে চাইলে তিনি বলেন “প্রথম রমজান উপলক্ষে আমরা ২০০ থেকে ২৫০ জনের মানুষের ইফতার আয়োজন করতেছি যদি চাহিদা বাড়ে আমরা আমাদের আয়োজন বাড়াবো”।

ইফতারে আইটেমে কি কি থাকছে জানতে চাইলে তিনি বলেন, ছোলা বুট,পিয়াজু,চপ,বেগুনি,২টা খেজুর, আপেল, শরবতের প্যাকেজ মূল্য প্রাথমিকভাবে ধরা হয়েছে ৪০ থেকে ৫০ টাকা। শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক পরবর্তীতে মোরগ পোলাও,বিরয়ানীর আয়োজন করা হবে।
এদিকে শিক্ষার্থীরা চাচ্ছেন ক্যাফেটেরিয়াতে যেন সেহিরির ব্যবস্থা থাকে তাহলে ক্যাম্পাসের আশেপাশে থাকা শিক্ষার্থীদের জন্য কিছুটা কষ্ট লাগব হবে। যারা মেসে থাকেন তারা হয়তো সেহরিতে সেই দুপুরে রান্না করা খাবার খেয়েই রোজা রাখবেন, ক্যাফেটেরিয়া খোলা থাকলে সুবিধা হত বলে জানান শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com