সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় ৩৬ ঘণ্টা কারফিউ জারি বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম

  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ২.২৭ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কায় খাদ্য ও জ্বালানি তেলের সংকট পরিস্থিতিতে বিক্ষোভ দমন করতে শনিবার সন্ধ্যা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে সরকার। সেই সঙ্গে বন্ধ করে দিয়েছে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম।

এ বিষয়ে মোবাইল ফোন ব্যবহারকারীরা যে মেসেজ পাচ্ছেন তাতে বলা হচ্ছে, এই সিদ্ধান্ত ‘টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের নির্দেশ অনুযায়ী’। খবর বিবিসির।

গতকাল শুক্রবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা দেশে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী তলব করেন।

তার আগে গত বৃহস্পতিবার থেকেই রাজধানী কলম্বোতে সান্ধ্য আইন জারি আছে। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া রাস্তা, পার্ক, ট্রেন বা সমুদ্রতীরে থাকতে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে।

দুইদিন আগে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের আশপাশে গড়িতে অগ্নিসংযোগসহ ব্যাপক সহিংসতার পর এসব ব্যবস্থা নেওয়া হলো।

সহিংসতার ঘটনায় গত শুক্রবার ৫৩ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পাঁচজন ফটো-সাংবাদিককে আটক করে থানায় নিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে।

প্রসঙ্গত, প্রচুর বৈদেশিক ঋণ ও কোভিড মহামারির কারণে পর্যটনে ধসের কারণে বৈদেশিক মুদ্রার অভাবে রয়েছে শ্রীলঙ্কা। বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।

জ্বালানি আমদানির জন্য অর্থ না থাকায় বড় ধরনের বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। দিনের বেশিরভাগ সময়ে বিদ্যুৎ থাকছে না। জ্বালানি ছাড়াও খাদ্য এবং ওষুধপত্রেরও অভাব দেখা দিয়েছে। ফলে জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com