সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৯.২৬ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৭২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২২ জন।আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৭৬ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।  আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে আট হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় আট হাজার ৫০টি। নতুন মারা যাওয়া একজন পুরুষ ও আরেকজন নারী। তাঁদের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন ও আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। এর মধ্যে একজন রাজশাহীর ও আরেকজন খুলনার বাসিন্দা ও তাঁরা সরকারি হাসপাতালে মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com