সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় র‌্যাবের অভিযানে ২ অপহরণকারী গ্রেফতার,  উদ্ধার ৩ অপহৃত

  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৫.২৬ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর সাপাহার উপজেলা থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় একই পরিবারের তিন অপহৃতকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্য-করমুডাঙ্গা থেকে তাদের গ্রেফতার ও উদ্ধার করা হয়। রবিবার র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মধ্য-করমুডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হাকিম এর ছেলে তরিকুল ইসলাম (৫০) এবং করমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের আব্দুস সালাম এর ছেলে আইয়ুব আলী (৩০)।
র‍্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর গ্রামের গরু ব্যবসায়ী নাদিমুল ইসলাম (৪৩)। গত ২৩ মার্চ বিকেল ৪টায় সাপাহার থানার বড় পশুর হাট দিঘীরহাটে আসেন। এসময় নাদিমুলকে কৌশলে অভিযুক্ত তরিকুল ইসলাম, আইয়ুব আলী, করমুডাঙ্গা ঘোষপাড়া গ্রামের হাফিজুল ইসলাম (২৬) এবং শিমুলডাঙ্গা জাহাঙ্গীর আলম (৫৮) অপহরণ করে। পরে তাকে তরিকুল ইসলামের নিজ বাড়িতে আটকে রাখে। পরবর্তীতে অভিযুক্তরা মোবাইলের মাধ্যমে ভিকটিমের স্ত্রী বিউটি বেগম এর নিকট মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দাবী করে। এসময় বিউটি বেগম তার দুই বছরের ছেলে আসাদুল্লাহকে নিয়ে অপহরণকারীদের দেওয়া ঠিকানা মধ্য-করমুডাঙ্গা গ্রামে আসলেও তাদেরও অপহরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের বড় মেয়ে নাইমা আক্তার সোনালী (১৪) এর কাছে তার বাবা, মা ও ভাইয়ের মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দাবী করে। এসময় নাইমা আক্তার মোবাইল ফোনে জয়পুরহাটে র‌্যাব-৫ কে বিষয়টি অবগত করে। র‌্যাব-৫ ক্যাম্প কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এবং উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলামের এর নেতৃত্বে শনিবার রাতে মধ্য-করমুডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অপহৃত নাদিমুল ইসলাম, বিউটি বেগম ও তাদের ছেলে আসাদুল্লাহ ইসলামকে উদ্ধার করে। অভিযুক্ত তরিকুল ইসলাম ও আইয়ুব আলী কে গ্রেফতার করা হলেও অন্য আসামীরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সাপাহার থানায় রাতেই মামলা করা হয়েছে। উদ্ধার অপহৃতদের সাধারণ ডায়েরী (জিডি) মূলে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, র‌্যাবের অভিযানে অপহৃত গরু ব্যবসায়ী নাদিমুল ইসলাম, তার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে অপহরণ এর ঘটনায়  জড়িত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com