সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে।

  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৩.১৮ পিএম
  • ৫৯৮ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ রাজধানীর সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্যে জানা যায়।

আজ বেলা ১১টার দিকে লঞ্চটিতে আগুন লাগে। বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে আরো জানা যায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একত্রে কাজ করে। লঞ্চটি সদরঘাটের ৫ নম্বর পন্টুনে ভেড়ানো ছিল,লঞ্চটিতে কোনো যাত্রী ছিলনা,প্রথমে লঞ্চটির পেছনের দিক দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন,লঞ্চে আগুন লাগার খবর পেয়ে সকাল ১০টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়

লঞ্চটিতে আগুন লাগার কারন সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতেরও কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com